জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দিনাজপুর জেলায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্ব পালন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্বাচনী এলাকায় মোতায়েন হয়ে অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করছে। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।
এরই আওতায় ০৮ফেব্রুয়ারি ২০২৬ রবিবার দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়ন এলাকা এবং কাহারোল উপজেলা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ টহল পরিচালনা করা হয়েছে।
বিরল উপজেলায় বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হাসান, বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, দিনাজপুর কর্তৃক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ০৪ জনকে সর্বমোট দুই হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।
দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া