জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু, আহত ৩ জন

 জামালপুরের মেলান্দহ উপজেলায় সিএনজি  ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।রোববার (১৯ জুলাই) দুপুর তিনটায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় না পাওয়া গেলেও আহতরা হলেন- মজিবর (৫৫), জীবন মিয়া (৩৫), পিতা মৃত ওয়াজেদ আলী এবং তুষার (৩৮), পিতা মো: তাজুল ইসলাম চৌধুরী ।  তাদের উদ্ধার করে আইনজীবী শফিকুল ইসলাম জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তির ব্যবস্থা করান। তাদের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকায়। নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের স্বজনরা জানান, দুপুরে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি সিএনজি বেতমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। গুরুতর আহত অপর নারীকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া আরও তিনজন আহত হন।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. উজ্জ্বল কুমার সরকার বলেন, “দুর্ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুই নারী মারা গেছেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ  এটিএম মাহমুদুল হক বলেন, “দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি জানতে পেরে জামালপুর জেনারেল হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চকরিয়ার হারবাংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লবণবাহী ট্রাক, অল্পের জন্য প্রাণে রক্ষা চালক-সহকারী

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভান্ডারির ডেবা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে