জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে মিরপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই শহীদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই ২০২৬) মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, আগামী ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় মিরপুর উপজেলা অডিটোরিয়ামে জুলাই শহীদদের স্মরণে এবং শহীদ আবু সাইদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।
উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থেকে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত বদিউজ্জামান লস্কর

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে জনাব