ঝিনাইগাতীতে বিএনপি নেতার ভাতিজার নেতৃত্বে হামলা, বিট কর্মকর্তাসহ ২জন আহত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী বিটে অবৈধ বালু উত্তোলন ও বালুসহ গাড়ি আটক করার ঘটনায় হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের ছোটভাই ফরহাদ হোসেন, ভাতিজা মো. রুমান ও রুমানের ছোটভাই সহ আরও কয়েকজন চিহ্নিত বালুদস্যু বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে বিট কর্মকর্তা ও একজন গার্ডের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় গজনী বিট কর্মকর্তা মো. সালেহীন নেওয়াজ গুরুতর আহত হন; তার মাথা ফেটে যায়। অপর বনকর্মী ফরেস্ট গার্ড মো. জিয়াউল হক জিয়া-রও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠান। রাংটিয়া রেঞ্জ অফিসের কর্মকর্তা এসি এফ মো. তানভীর হাসান ইমন বলেন, “বুধবার রাত সাড়ে ১০টার দিকে বনবিভাগের রাংটিয়া রেঞ্জের আওতাধীন গজনী বিট এলাকার নকশি নামক স্থানে স্থানীয় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নানের ছোট ভাই ফরহাদ হোসেন ও ভাতিজা চিহ্নিত বনদস্যু রুমান গং ডিউটিরত অবস্থায় বিট কর্মকর্তা সহ একজন গার্ডের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এসময় তাদের এলোপাতাড়ি মারপিটে বিট কর্মকর্তা সালেহীন গুরুতর আহত হয় এবং তার মাথা ফেটে যায়। অপর বন কর্মচারীর মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে শেরপুর সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। এর আগে বুধবার সকালে বনের পাহাড়ি ঝুড়া থেকে পাচারের উদেশ্য একটি মাহিন্দ্র গাড়ি ভর্তি বালুসহ একজনকে আটক করে পুলিশের সর্পোদ করেন বিট কর্মকর্তা সালেহীন। এরই জের ধরে মো. রোমান মিয়ার নেতৃত্বে বনদস্যুরা বন কর্মকর্তা-কর্মচারীদের ওপর সংঘবদ্ধ আক্রমণ চালায়।” এ বিষয়ে শেরপুর -৩ আসনের এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, সন্ত্রাসী যেই হোক তাকে কোন ছাড় দেওয়া হবে না আমি বন কর্মকর্তাকে মামলা করার পরামর্শ দিয়েছি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগ, শেরপুরের