দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব ডেপুটি স্পিকার কায়সার কামাল

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন তখনই সাধিত হবে, যখন আমরা একটি দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারব। উন্নয়নের প্রধান হাতিয়ারই হচ্ছে দক্ষ মানবসম্পদ।

শনিবার (১৮ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার সোনাতলায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল-আইটি) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের লক্ষ্য একটি দক্ষ জাতি গড়ে তোলা। দক্ষ মানবসম্পদই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মূল ভিত্তি। তাই প্রযুক্তিনির্ভর শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই। এ ক্ষেত্রে লতিফ মাস্টার ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়নে কার্যকর অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম জগলু বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে যুগোপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে বাগেরহাটে প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন শিক্ষার নতুন দিগন্তের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মিঠামইনে আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জ জেলার মিঠামইন  উপজেলার ঘাগড়া আবদুল গনি উচ্চ   বিদ্যালয়ের ভারপ্রাপ্ত 

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ অ্যানিম্যালস অ্যালাইজ ভলান্টিয়ার্স এর উদ্যোগে