দর্শকশূন্য রাজশাহী শহিদ জিয়া শিশু পার্ক: অলস সময়ে মাঠ মাতালেন স্টাফরা

রাজশাহী প্রতিনিধি: রমজানের খরতাপে খাঁ খাঁ করছে রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র শহীদ জিয়া শিশু পার্ক। বছরজুড়ে দর্শনার্থীদের ভিড় থাকলেও রোজার মাসে চিত্রটি পুরোপুরি ভিন্ন। দর্শনার্থী না থাকায় পার্কের রাইডগুলো নিথর পড়ে আছে। আর এই অলস সময় কাটাতে পার্কের ভেতরেই ক্রিকেট খেলায় মেতে উঠেছেন কর্মরত স্টাফরা।
সরেজমিনে দেখা যায়, ১২.২১ একর জায়গাজুড়ে বিস্তৃত এই পার্কে বড় বনগ্রাম এলাকার প্রবেশদ্বার থেকে শুরু করে ভেতরের কোনো রাইডেই নেই মানুষের আনাগোনা। টিকিট কাউন্টারগুলোতেও নেই চিরচেনা ব্যস্ততা। এমন অবস্থায় পার্কের ফাঁকা জায়গাকেই পিচ বানিয়ে ব্যাট-বলের লড়াইয়ে নেমেছেন কর্মচারীরা। তাদের হইহুল্লোড় আর শটের শব্দই এখন পার্কের একমাত্র প্রাণচাঞ্চল্য।
পার্ক সংশ্লিষ্টরা জানান, রোজার সময় দিনে সাধারণত দর্শনার্থী হয় না বললেই চলে। রাইড অপারেটর থেকে শুরু করে নিরাপত্তা কর্মীদেরও কাজ থাকে কম। তাই ক্লান্তি দূর করতে এবং শরীর সচল রাখতে তারা ইফতারের আগে কিছুটা সময় শর্ট পিচ ক্রিকেট খেলছেন।
উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত এই বিনোদন কেন্দ্রে সাধারণত ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় থাকে। স্টাফদের আশা, রোজার এই নীরবতা কেটে যাবে ঈদের চাঁদ দেখা দেওয়ার সাথে সাথেই, তখন আবারও শিশুদের কলকাকলিতে মুখরিত হবে শহীদ জিয়া শিশু পার্ক।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া