দশমিনা – গলাচিপা সবাইকে ট্রাক মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

আজ বৃহস্পতিবার ২৯/১/২০২৬ তারিখ এক ফেইসবুক পোস্টে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন গলাচিপা-দশমিনার সচেতন তরুণ প্রজন্মের কাছে নিবেদন, আপনারাই আমার আস্থা এবং প্রেরণার উৎস। আপনাদের ভালবাসাই আমার চলার পথের সাহস।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে, আপনারা দল-মত নির্বেশেষে তাকেই সমর্থন দিবেন, যিনি এলাকার উন্নয়ন এবং শান্তি-সৌহার্দ্য বজায় রাখতে পারবেন, দেশে-বিদেশে যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে দাঁড়াতে পারবেন।
আমরা গলাচিপা-দশমিনাকে এমন এক জনপদে রূপান্তর করতে চাই, যেখানে ধর্ম-বর্ণ-দল-মত-পথ নির্বিশেষে সকলে মিলেমিশে বসবাস করবেন। স্বাচ্ছন্দ্যে যে যার কর্ম করবেন। কেউ কারো আজ্ঞাবহ হবেনা, তোষামোদ করবেনা, ডর-ভয়ের রাজত্ব থাকবেনা।
গলাচিপা-দশমিনাকে চাঁদাবাজ, দখলবাজ, মাদক, সন্ত্রাস, ভূমি দস্যু, নিপীড়ক এবং চোর-ডাকাত মুক্ত করা হবে।
ইনসাফ এবং এহসানপূর্ণ জনপদের মডেল হবে গলাচিপা-দশমিনা,।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ