দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক বেসরকারিভাবে নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে তিনি ‘তালা’ প্রতীক নিয়ে ১,১৩,৬৫০ ভোট পেয়ে এগিয়ে থাকেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী ডা. আব্দুল আহাদ পেয়েছেন ১,০৮,৯৪৮ ভোট। ফলে কয়েক হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৭৩,৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩৫,৪৫৬ জন, নারী ভোটার ২,৩৭,৯৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। ভোটগ্রহণ সকাল থেকে বিকাল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বেসরকারি ফলাফল ঘোষণার পর পার্বতীপুর ও ফুলবাড়ী এলাকায় সমর্থক-নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিজয় উদযাপন করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং তৃণমূল পর্যায়ের সক্রিয় যোগাযোগই এ বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রায় পাঁচ দশকের রাজনৈতিক পথচলায় ত্যাগ ও সংগ্রামের যে ইতিহাস তিনি গড়েছেন, তা সাধারণ মানুষের আস্থাকে আরও দৃঢ় করেছে।
প্রতীক দিয়ে সবকিছু সম্ভব নয়, ভালোবাসায় সবকিছু সম্ভব—এই বিশ্বাসকে সামনে রেখেই তিনি নির্বাচনী মাঠে কাজ করেছেন বলে সমর্থকরা মনে করেন। বারবার চেষ্টা, ধৈর্য ও মানুষের পাশে থাকার মানসিকতাই নেতৃত্বের আসল শক্তি—এমনটাই বলছেন স্থানীয়রা।
তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পরই ফলাফল চূড়ান্ত হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মাগুরায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

বিচার কার্যক্রমের গতি বৃদ্ধি, তদন্ত ও বিচার প্রক্রিয়ার মধ্যে কার্যকর

দেশে শিশুশ্রম হ্রাসের বদলে আবারও বাড়ছে আর উদ্বেগজনকভাবে দেশের সর্বোচ্চ শিশুশ্রমপ্রবণ অঞ্চল হিসেবে উঠে এসেছে রাজশাহী বিভাগ

শিক্ষানগরী হিসেবে পরিচিত রাজশাহী শিশুশ্রমের ভয়াবহ বাস্তবতায় নতুন করে আলোচনায়।