দীর্ঘ দিন ধরে বাজারে বাজারে ঘুরছেন এক বোবা বৃদ্ধ, পরিবারকে খুঁজছে স্থানীয়রা

সিরাজগঞ্জ সদর উপজেলার রতন কান্দি ইউনিয়নের একডালা বাজারে দীর্ঘ দিন ধরে এক বোবা বৃদ্ধকে লক্ষ্য করা যাচ্ছে। বয়স প্রায় ৭০-এর কাছাকাছি, পরনে মলিন কাপড়। তিনি কথা বলতে না পারায় নিজের নাম বা ঠিকানা জানাতে পারছেন না। স্থানীয় দোকানদার ও পথচারীরা জানান, তিনি প্রায় তিন মাস ধরে এই
বাজারে থাকেন। কাউকেই চিনতে পারছেন না, শুধু শূন্য দৃষ্টিতে এদিক-ওদিক তাকিয়ে পরিবারকে খোঁজেন।
কেউ কিছু জিজ্ঞেস করলে তিনি শুধু ইশারায় নিজের অসহায়ত্ব বোঝানোর চেষ্টা করেন। স্থানীয় দোকানদার রনজু তাঁকে খাবার ও আশ্রয় দিয়েছেন।
 কিন্তু তাঁর পরিবারকে খোঁজার জন্য প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করছেন।
স্থানীয়রা আরও জানান  হিন্দু না মুসলিম তা বোঝা যাচ্ছে না তবে তার হাতে একটা ট্যাটু আছে যেখানে (আরবি ক্যালিগ্রাফি) আছে।শুধু ইশারায় বুঝায়  পাঁচটি সন্তান আছে।  স্থানীয়রা আরও জানান, আমরা অনেক চেষ্টা করছি একজন বোবা আলেম কে নিয়ে এসেছিলাম যে তার ইশারার ভাষা বুঝবে কিন্তু সে-ও বুজতে পারে নাই।
বিশেষ অনুরোধ: যদি এই বৃদ্ধের ছবি দেখে কেউ চিনে থাকেন বা তাঁর পরিবার সম্পর্কে কোনো তথ্য পান, তবে দ্রুত স্থানীয় বাজারের দোকানদার রনজুর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মানবিক দিক বিবেচনা করে তথ্য দিয়ে সাহায্য করুন।দোকানদার রনজুর ফোন নম্বর – 01740-927053

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন