নির্মাণের কয়েক দিনের মাথায় ভেঙে গেল সেচ ক্যানেল মতলব উত্তর উপজেলার সুজাপুর বাজার সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত ক্যানেল পানি ছাড়ার প্রথম দিনই ভেঙে গেল। এ যেন দুর্নীতির মহা উৎস ২৮/০১/২০২৬ বুধবার সকালে ক্যানেলে পানি ছাড়ে পানি ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই ক্যানেলের বিভিন্ন স্থানে ফাটল ধরে ক্যানেল সমতল না হওয়ায় ক্যানেলের উপর দিয়ে পানি অতিক্রম করে। ধীরে ধীরে পানির গতি বৃদ্ধি পায়। কয়েক মিনিটেই পানির সাথে মাটি ভেঙে পুকুরে নামতে থাকে।
গত ২৪/২৫ অর্থ বছরে বাজেটে সুজাতপুর বাজারে ১৪০ মিটার সেচ ক্যেনেল পাশ হয় এই কাজ টেন্ডারের মাধ্যমে আনেন ঠিকাদারি প্রতিষ্ঠান আজিজ ব্রাদার্স প্রায় ১০,৭০,০০০ টাকা মূল্যে এই কাজের ঠিকাদারি নেন।কাজের আগেই ক্যানেলে খুব কাছে পুকুর থেকে বেকু দিয়ে গভীর ভাবে মাটি উত্তলন করে ফলে ক্যানেলের পূর্ব দিগ ঝুঁকিপূর্ণ ।
স্থানীয়রা অভিযোগ করে অদক্ষ শ্রমিক দিয়ে নিম্নমানের কাজ তড়ি ঘড়ি করে কাজ শেষ করে ঠিকাদার।
ক্যানেল ভেঙে যাওয়ায় হতাশা গ্রস্ত হয়ে পরে কৃষক এই ক্যানেলের আওতায় ইসলামাবাদ ইউনিয়নে প্রায় ৩,০০০ বিঘা জমিতে ইরিধান আবাদ করেন স্থানীয় কৃষকরা।পানি উন্নয়ন বোর্ডের কাছে তাদের দাবি দ্রুত সময়ের ক্যানেল পূর্ণনির্মাণ করে মাঠে পনির দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরী মনে করেন স্থানীয়রা।




