শার্শা যশোরের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে যশোর–৮৫/১ শার্শা আসনে আলহাজ্ব নুরুজ্জামান লিটনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি ও নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার করতে শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের ৮নং বাগুড়ী ওয়ার্ড বেলতলা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল হোসেন, শার্শা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যাপক আলমগীর কবির, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা থানা যুবদলের সদস্য আল উজায়ির সুজন, আশিকুজ্জামান আশিকসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আরও উপস্থিত ছিলেন মাহমুদ সরদার, আব্দুল হামিদ, ওসমান, আরিফ ও হৃদয় প্রমুখ।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে তৃণমূল পর্যায়ে কীভাবে কার্যকর প্রচার চালানো যায়, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
আলোচনা সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সংগঠিত ও পরিকল্পিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




