ধানের শীষে ভোট চেয়ে সিলেটের নগরজুড়ে খন্দকার মুক্তাদিরের প্রচারণা

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী প্রচারণায় ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। রোববার দিনভর নগরী ও শহরতলীর বিভিন্ন এলাকায় গণসংযোগ, নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
গণসংযোগকালে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের জলাবদ্ধতা ও কর্মসংস্থান সমস্যার স্থায়ী সমাধানে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। খাল খনন ও নদী উদ্ধার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করা গেলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে সিলেটের কৃষিজমি থেকে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা হবে।
নারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ফ্রিল্যান্সিং ও ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা গেলে তরুণ ও নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা ও পাড়া-মহল্লার ক্লাবগুলো সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এদিকে ধানের শীষের প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীর পত্নী জাকিয়া ইয়াসমিন। তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ডে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া সংস্কৃতিকর্মী, আইনজীবী, বিশিষ্টজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কর্মসংস্থানের অভাবে সিলেটের অনেক তরুণ দেশ ছাড়ছে। দেশে কাজের সুযোগ তৈরি করা গেলে তারা এখানেই ভবিষ্যৎ গড়তে পারবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ