নকল বিএসটিআই সিল ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মাগুরায় বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

নকল বিএসটিআই সিল ব্যবহার করে খাদ্যপণ্য বাজারজাত এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার অভিযোগে মাগুরা শহরের একটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মাগুরা শহরের নতুন বাজার ব্রিজ সংলগ্ন ভাই ভাই বেকারিতে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নকল বিএসটিআই সিল ব্যবহার করে খাদ্যপণ্য বাজারজাত করে আসছিল। এর আগে দুই দফা সতর্ক করা হলেও তারা সেই নির্দেশনা উপেক্ষা করে একই অনিয়ম চালিয়ে যায়।
এছাড়া বেকারির উৎপাদন পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। বাথরুম ছিল অপরিচ্ছন্ন, হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা ছিল না এবং কর্মীদের হেয়ার নেট, হ্যান্ড গ্লাভসসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে দেখা যায়নি। ফলে উৎপাদিত খাদ্যপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে প্রতীয়মান হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, “প্রতিষ্ঠানটিকে এর আগেও দুইবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা নকল বিএসটিআই সিল ব্যবহার বন্ধ না করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা অব্যাহত রেখেছে। পাশাপাশি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৭ দিনের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ

কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ৫

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা পুলিশের অভিযানে দস্যুতা চক্রের ১০ সদস্য আটক লুণ্ঠিত ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

ঝিনাইদহে ইজিবাইক চালককে অপহরণ করে হাত-পা ও মুখ বেঁধে ইজিবাইক