নরসিংদীর বেলাবোতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গত ২৪/০৬/২০২৬ ইং গভীর রাতে বেলাব থানার এসআই (নিরস্ত্র)/ শিহাব আহম্মেদ, এ এস আই (নিরস্ত্র)/মোহাম্মদ এনায়েত করিম এবং এ এস আই (নিরস্ত্র)/মোঃ জুলহাস উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল নরসিংদী মডেল থানা পুলিশের সহায়তায় এক সফল অভিযান চালায়। অভিযানে  মোট ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা অর্থদন্ড এবং ২ বছর ৭ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ওয়াহিদুজ্জামান খাঁনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি বেলাব থানার লাখপুর দক্ষিনপাড়া গ্রামের মৃত জিল্লুর রহমান খাঁন এর সন্তান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন