নলছিটিতে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের তহসিলদার মিজানুর রহমান সাময়িক বরখাস্ত

ঝালকাঠির নলছিটি উপজেলার ৫নং সুবিদপুর ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগের প্রেক্ষিতে ভূমি তহসিলদার (ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা) মিজানুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় ভুক্তভোগী ও একাধিক সূত্র জানায়, দায়িত্ব পালনকালে ঘুষ ছাড়া কোনো সেবা পাওয়া যেত না বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খাজনা প্রদান, নামজারি, জমির রেকর্ড সংশোধনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হতো। এতে ইউনিয়নের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হন।
অভিযোগে আরও জানা যায়, জমির রেকর্ড ও নামজারি দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে আগাম টাকা নেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হয়নি। ফলে ভুক্তভোগীরা আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক হয়রানিরও শিকার হয়েছেন বলে দাবি করেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, সুবিদপুর ইউনিয়ন ভূমি অফিসে সেবার পরিবর্তে হয়রানি ও অনিয়মই ছিল নিয়মিত ঘটনা। সাময়িক বরখাস্তের সিদ্ধান্তকে তারা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং ভূমি অফিসে স্বচ্ছতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ