নাটোরের বড়াইগ্রামে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে- ইসলামি ছাত্রশিবির

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামি  ছাত্রশিবির বড়াইগ্রাম সাথী শাখা।
 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান।
 বড়াইগ্রাম থানা শাখার সভাপতি আশিকুজ্জামান আকাশ এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি হাসিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারির আবু বকর সিদ্দিক এবং নাটোর জেলা স্কুল ও কলেজ সম্পাদক ইয়াহিয়া খান
​অনুষ্ঠানে দায়িত্বশীলরা পরীক্ষার্থীদের ধৈর্য ও নিষ্ঠার সাথে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আলোচনা শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদান করা হয় এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন