পরাজয় মেনে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জমিয়ত মহাসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি জামায়াতের জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারের সাথে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হয়েছেন।
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে জেলার ডোমারের সোনারায়ে নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তিনি। সেখানে পরাজয় মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী জামায়াতের জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
সাংবাদিক সম্মেলনে মাওলানা আফেন্দি বলেন, “আশাহত হবেন না, মন খারাপ করবেন না। আমি আপনাদের সাথে  ছিলাম, আছি এবং থাকব। আগের মতোই আপনাদের সুখ-দুঃখে পাশে থাকব। আমার জনসেবা কার্যক্রম অব্যাহত থাকবে, আমি কখনো হারিয়ে যাব না।”
তিনি আরও বলেন, “হিন্দু ধর্মালম্বীসহ দল-মত নির্বিশেষে যারা আমাকে সমর্থন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন চিরদিন স্মরণে রাখব। এই ভালোবাসা আগামীর পথচলাকে আরও মসৃণ ও সফল করুক।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ