এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী “সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন” এর চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বিএনপি দলীয় গঠিত সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নতুন মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নির্বাচিত বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত প্রতিমন্ত্রীর তালিকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও আইন, সংসদ ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ ফরিদুল ইসলামের নাম প্রকাশ করে বিএনপি। তারই প্রেক্ষিতে বিকাল ৪ টায় সংসদ ভবন চত্বরে মহামান্য রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান।
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও একই সাথে একজন পরিবেশবিদ। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে বিপুল ভোটে সংসদ-সদস্য নির্বাচিত হন।লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পাশাপাশি “সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন”।




