শনিবার দিনগত রাত ১ টা থেকে ভোর ৫ টার মধ্যে যে কোন সময় বগুড়ার গাবতলী পৌরসভার সোন্দাবাড়ী (পূর্ব পাড়া) গ্রামের মোঃ সাইফুল ইসলাম (৪০), পিতা মোঃ জামাল উদ্দিন প্রাং (জামু) এর বাড়ীর উত্তর পাশে ঘাসের জমিতে ৭টি ট্রাকের মালিক মোঃ সাইফুল ইসলাম (৪০) কে, তার বাড়ীর উত্তর পাশে ঘাসের জমিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে।
পরে সংবাদ পেয়ে, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু মুসা সরকার, এসআই মোঃ মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই মোঃ মাহবুবুর রহমান মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।