বগুড়া কাহালুতে পুকুর সংস্কারের আড়ালে মাটি খেকো দের রাতের অন্ধকারে রমরমা ব্যবসার অভিযোগ,প্রশাসন নীরব

কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবির পুকুর এলাকায় ‘পুকুর সংস্কার’-এর নামে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চলা এ কর্মকাণ্ডে গ্রামের চলাচলের রাস্তা নষ্ট হচ্ছে, ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরের চারপাশে খননকাজ চলছে এবং ট্রাক ও ট্রলি দিয়ে মাটি বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, অনুমতি ছাড়াই রাত-দিন মাটি উত্তোলন ও বিক্রি করা হচ্ছে।
তবে এ বিষয়ে কথা বলতে চাইলে অধিকাংশ মানুষই প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, “আমরা প্রতিবাদ করতে ভয় পাই। কারা এ কাজ করছে, কার অনুমতিতে করছে—তা স্পষ্ট নয়। কিন্তু প্রভাবশালীদের ছত্রছায়া না থাকলে এভাবে প্রকাশ্যে মাটি বিক্রি সম্ভব নয়।”
স্থানীয়দের আরও অভিযোগ, অতিরিক্ত মাটি উত্তোলনের ফলে পাশের গ্রামের বাড়ি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
এ বিষয়ে নারহট্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
গ্রামবাসীর প্রশ্ন—
পুকুর সংস্কারের নামে যদি মাটি বিক্রি হয়, তবে কার অনুমতিতে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বিষয়টি জানেন, নাকি নীরব থাকছেন?
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সচেতন মহল।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ