বগুড়া শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, যুবক আটক

 

বগুড়ার শাজাহানপুরে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র রাখার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৪টায় ক্যাপ্টেন জানে আলম সাদিফ (৪০ বীর) এর নেতৃত্বে যৌথ বাহিনী শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনা পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে শাবরুল বাগিনা পাড়া গ্রামের মনসুর রহমানের ছেলে মো. আতিকুর রহমান ওরফে আতিক (৩৫) এর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম বিদেশি রিভালবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
আটক আতিকুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র সংরক্ষণের অভিযোগে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ