মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘নিরাপদ মহানগর, শান্তির বার্তা-শৃঙ্খলা ও সেবায় আরএমপির অগ্রযাত্রা’ এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
০১জুলাই ২০২৬ইং তারিখ রোজ (বুধবার) সকালে আরএমপি সদর দপ্তরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমপি পুলিশ কমিশনার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক এবং জেলা পরিষদের প্রশাসকসহ নগরীর শীর্ষস্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন পর্ব শেষে আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে ঘুরে আবারও আরএমপি কার্যালয়ে এসে শেষ হয়। এতে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের পাশাপাশি সন্ধ্যায় পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে