বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের ৫৪৭টি ভোট কেন্দ্রে পৌছে দেয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। বুধবার (১১ফেব্রুয়ারি)সকালে বাগেরহাট সদর উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা মোছাঃ আতিয়া খাতুনের উপস্থিতিতে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নেন। নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা।বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন বলেন, সকাল থেকে জেলার ৫৪৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী মালামাল পৌছে দেয়া হয়েছে। এছাড়া জেলার চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে, যার মধ্যে ৩ জন সশস্ত্র থাকবেন। এছাড়া চারটি আসনে মোট ৭৫টি মোবাইল পেট্রোলিং টিম দায়িত্ব পালন করবে। থাকবে ৯টি স্ট্রাইকিং ফোর্স এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে আরও ১২টি স্ট্রাইকিং ফোর্স। আইনশৃঙ্খলা রক্ষায় জেলার ৯টি উপজেলায় ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ইলেক্টোরাল তদন্ত কমিটির দায়িত্বে থাকবেন যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪ জন কর্মকর্তা। এছাড়াও যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও র্যাব সর্বদা প্রস্তুত থাকবে। তিনি আরও জানান, বাগেরহাটে ৪টি সংসদীয় আসনের বিপোরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করনছেন।##




