বাগেরহাটে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি শেখ মনজুরুল হক রাহাদ

মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে, জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে এবং জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে তিনি পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারি শামীম হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিচ্ছন্নতাকর্মীরা।
উদ্বোধনী বক্তব্যে এমপি শেখ মনজুরুল হক রাহাদ বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত বাগেরহাট গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ দরকার। তিনি নাগরিকদের নিজ নিজ বাসা, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিদিন পরিচ্ছন্নতা বজায় রেখে বাসযোগ্য ও সুস্থ শহর গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেন।
আয়োজকদের মতে, মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং টেকসই পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।##

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ