বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

বাগেরহাটে প্রভাবশালী মহলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে উচ্ছেদের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জেসমিন খাতুন নামের এক অসহায় নারী।
রবিবার( ১৪ জুন)  সকারে বাগেরহাট প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাগেরহাট সদর উপজেলার চাপাতলা (রাংদিয়া) গ্রামের বাসিন্দা জেসমিন খাতুন জানান, বাগেরহাট সদর উপজেলার দরিতালুক মৌজায় (জে.এল. নং- এস.এ ১৩৩, খতিয়ান নং- এস.এ ৮২, দাগ নং- এস.এ ৪১১) মোট ০.৮৪ একর জমির মধ্যে তাঁর নানী ছায়েরা খাতুন এবং নানা তোরাপ সেখ আট আট আনা অংশ মতে প্রাপ্ত ০.১৩৫০ একর জমির মালিক হন। দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে তাঁরা এই সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
​ভুক্তভোগী জেসমিন খাতুন অভিযোগ করেন, তাঁরা লেখাপড়া না জানার সুযোগ নিয়ে এবং সেটেলমেন্টের কিছু অসাধু কর্মকর্তার সাথে যোগসাজশ করে বি.আর.এস. রেকর্ডে প্রতিপক্ষের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রতিপক্ষ  সুমন শেখ, পিতা: সাহাদাত শেখ, গ্রাম: পোলঘাট), আঃ জব্বার শেখ, পিতা: মৃত ছায়েল উদ্দিন, জাফর শেখ, পিতা: মৃত রহিম শেখ, উভয় সাং: দরিতালুক) এবং জসি শেখ, পিতা: আবু দাউদ শেখ, সাং: হরিণখানা জোরপূর্বক ও পেশী শক্তির বলে উক্ত জমি দখল করে রেখেছেন।
​তিনি আরও জানান, স্থানীয়ভাবে শালিস বৈঠক করেও কোনো সমাধান মেলেনি। এমনকি সরকারি সার্ভেয়ার দ্বারা জমি পরিমাপ করে খুঁটি গাড়ার পর প্রতিপক্ষরা তা উপড়ে ফেলে। বর্তমানে জমিতে প্রবেশ করলে প্রাণনাশের হুমকি, গ্রামছাড়া করার ভয় এবং পরিবারের সদস্যদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দেওয়া হচ্ছে।
​অবৈধ দখলদারদের হাত থেকে নিজেদের পৈতৃক সম্পত্তি উদ্ধার এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এই পরিবার।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

test123123

test123123

test123123

test123123