বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধার অভিযোগ, অফিসে তালা ও ভাঙচুর

বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিমের নির্বাচনী প্রচারণায় বাধা, অফিসে তালা দেওয়া ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে এমএএইচ সেলিমের সঙ্গে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান টুটুলসহ তার সমর্থক ও নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে এমএএইচ সেলিম বলেন, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে তার নির্বাচনী প্রচারণায় একটি সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, তাদের নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়েছে, প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে এবং যাত্রাপুরের নির্বাচনী অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এসব ঘটনার বিষয়ে পুলিশ প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাননি। এভাবে চলতে থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি প্রধান নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে এমএএইচ সেলিম আরও অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে তাকে হেয় প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর ফাঁকির গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “আমি যদি কর ফাঁকি দিতাম, তাহলে আমার মনোনয়নপত্র বৈধ হতো না। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব গুজব ছড়াচ্ছে।” এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান##

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ