কিশোরগঞ্জ–৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ ফজলুর রহমানের পক্ষে বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাঙ্গালপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ নির্বাচনী প্রচারণা কর্মসূচি পালিত হয়। এ সময় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ফজলুর রহমানের সুস্থতা কামনায় দোয়া চান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন আলম, অষ্টগ্রাম উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আক্কাছ আলী আকাশ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মাজব আলী ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু দিলীপ কুমার রায়, ইউনিয়ন বিএনপির নেতা মোঃ কাওসার আলম, সাবেক ইউপি সদস্য ও ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খসরু মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন বাঙ্গালপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন, মোঃ শহিন উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেসাদ আলী, সহ-সাধারণ সম্পাদক স্বপন মিয়া, বাঙ্গালপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আতিক মিয়া, সদস্য সচিব মোঃ রাজু আহমেদ রাজু, হারুন মিয়া, মাহিদ আহমেদসহ আরও অনেকে।
নেতাকর্মীরা জানান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক। তার সুস্থতা কামনা এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনে এ ধরনের গণসংযোগ কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।




