বাবুগঞ্জের সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ, পোস্টের পরই ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা, রহমতপুরে অবৈধ দোকান উচ্ছেদ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন অংশে রাতের আঁধারে ধারাবাহিকভাবে অবৈধ দোকানঘর নির্মাণ করে মহাসড়কের জায়গা দখলের অভিযোগ ওঠে। এতে জননিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া এবং ফেসবুকে একটি সচেতনতামূলক পোস্ট প্রকাশের পরপরই বিষয়টি প্রশাসনের নজরে আসে। রবিবার (২১ জুন ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে, তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আসমা উল হুসনা।

ইউএনও’র নির্দেশনায় রহমতপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়। পরে এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছিল। দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

এদিকে স্থানীয়রা মহাসড়কের জায়গা পুনরায় দখলমুক্ত রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ চ্যাম্পিয়ন ভারতের সহাম দে

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায়

বাবুগঞ্জে উপজেলা সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বারোপ

বরিশালের বাবুগঞ্জে কোডেকের উদ্যোগে উপজেলা সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বিসিএস ক্যাডার পরিচয়ে প্রতারণা: তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দিনাজপুরে যুবক আটক

কখনো পুলিশ ক্যাডার, কখনো প্রশাসন ক্যাডারের কর্মকর্তা—এমন নানা ভুয়া পরিচয়