বিশেষ অভিযানে মানব পাচার মামলাসহ বিভিন্ন মামলার ৯ আসামি গ্রেফতার

গাজীপুরের বাসন থানা পুলিশ ২৬ জুলাই ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মানব পাচার মামলাসহ বিভিন্ন মামলার ৯ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, মানব পাচার মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে উসমান গনি (২৮), মোঃ আবু সোয়াইব (২৭), আসাদুজ্জামান রিমন (২৬), মোঃ ফয়সাল (২৫), মোসা. সাকুরা (২৫), সুমি বেগম (৩২) এবং সুমন ইসলাম সানি (২৬)-কে।

এছাড়া মারামারি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ রাজীব চৌধুরী (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ রাজু মিয়া (৩১)-কেও অভিযান চালিয়ে আটক করা হয়।

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন