বিশ্ব তামাকমুক্ত দিবসে লামায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“আকর্ষণের মুখোশ উন্মোচন:নিকোটিন ও তামাকের আসক্তি মোকাবেলা”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।রবিবার (৩১ মে) লামা উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
​সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
​আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন। সভায় বক্তারা তামাক ও নিকোটিনের ক্ষতিকর দিক এবং তরুণ প্রজন্মের ওপর এর ভয়াবহ প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
​সভায় বক্তারা বলেন, ​তামাক কোম্পানিগুলো বিভিন্ন আকর্ষণীয় মোড়ক ও কৌশলে তরুণদের নিকোটিনে আসক্ত করছে। এই ‘আকর্ষণের মুখোশ’ উন্মোচন করা এখন সময়ের দাবি।
​পাহাড়ি অঞ্চলে তামাক চাষের প্রবণতা রোধ এবং ধূমপানমুক্ত পরিবেশ বজায় রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন,​তামাক ও নিকোটিন শুধু স্বাস্থ্যেরই ক্ষতি করে না, বরং একটি পরিবার ও সমাজকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়। বিশেষ করে তরুণ সমাজকে এই বিষাক্ত আসক্তি থেকে রক্ষা করতে প্রশাসন, সুশীল সমাজ ও পরিবারকে একযোগে কাজ করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিই পারে আমাদের একটি তামাকমুক্ত আগামী উপহার দিতে।
 অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ