বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তজুমদ্দিন উপজেলা জিসাসের গভীর শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা কমিটি।
আজ রবিবার (১২ জুলাই-২০২৬) তজুমদ্দিন উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াজ) স্বাক্ষরিত এক শোকবার্তায় এ সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমিক ও অভিজ্ঞ অভিভাবককে হারাল, যা সহজে পূরণ হওয়ার নয়।
জিসাস তজুমদ্দিন উপজেলা কমিটির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

test123123

test123123

test123123

test123123