ভাইরাল ভিডিওতে তোলপাড় আশুলিয়ার ধামসোনাঃ নিরপেক্ষ তদন্ত চান এলাকাবাসী

আশুলিয়ার ধামসোনা ইউনিয়নকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিডিওতে উত্থাপিত অভিযোগগুলো নিয়ে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। এর মধ্যেই অভিযুক্ত ব্যক্তির সংবাদ সম্মেলন পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে।
স্থানীয় সূত্র জানায়, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন আলিম মোল্লা। তিনি আশুলিয়া থানা ছাত্রদলের সহ-সভাপতি এবং ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি। বাড়ি ভাদাইল এলাকায়। তিনি আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল গফুর মিয়ার মামাতো ভাই হিসেবেও পরিচিত।
ভিডিও প্রকাশের পর কয়েকজন স্থানীয় ব্যক্তি অভিযোগ তোলেন, আলিম মোল্লা একসময় প্রকাশ্যে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বললেও পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গোপনে মাদক ব্যবসা পরিচালনা ও পৃষ্ঠপোষকতা করেছেন। অভিযোগকারীদের দাবি, এ বিষয়ে কেউ মুখ খুলতে চাইলে ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আলিম মোল্লা। তিনি মুঠোফোনে জানান, ভাইরাল হওয়া ভিডিওটি ২০২৩ সালের। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল। তিনি ইতোমধ্যে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন এবং আশুলিয়া থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। তদন্ত হলেই আসল সত্য বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে ধামসোনার সচেতন মহলের দাবি, কারও পক্ষে আগেভাগে রায় না দিয়ে ভিডিওটির ফরেনসিক পরীক্ষাসহ পুরো ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। তাদের মতে, দ্রুত তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হলে জনমনের বিভ্রান্তি কাটবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দর্শনার উন্নয়ন কবে উপজেলা, স্থলবন্দর, আধুনিক হাসপাতাল ও রেলসেবার দাবিতে ক্ষোভ-প্রত্যাশার মিশেল

সীমান্তবর্তী জনপদ দর্শনা—চুয়াডাঙ্গা জেলার অর্থনীতি, বাণিজ্য ও রেল যোগাযোগের অন্যতম