ভেদরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদসহ আটক মাদক কারবারি

শরীয়তপুরের ভেদরগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি মদ ও মাদক সেবনের সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভেদরগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর মো. রাহাত কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি আনোয়ার হোসেন (৫৫)। তিনি ভেদরগঞ্জ উপজেলার পূর্ব গৈড্যা এলাকার মৃত মতলব মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে ৮ বোতল বিদেশি মদ, ৪টি খালি মদের বোতল, ৪টি মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদক ও আলামতসহ গ্রেফতারকৃত আনোয়ার হোসেনকে ভেদরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ