ভোলা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিচারিক কার্যক্রমে পুলিশের পেশাদারিত্ব বজায় রাখার লক্ষ্যে আজ ভোলা সদর কোর্ট পরিদর্শন করেন ভোলা জেলা সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।
পরিদর্শনকালে তিনি কোর্ট মালখানার আলামত সংরক্ষণ পদ্ধতি, হাজতখানার নিরাপত্তা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন। এছাড়াও বিজ্ঞ আদালত কর্তৃক জারিকৃত পরোয়ানা (ওয়ারেন্ট) দ্রুত তামিল এবং বিচারপ্রার্থী সাধারণ জনগণের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা ও পেশাদারিত্বের মান বজায় রেখে কাজ করার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, পুলিশি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা পুলিশের এই ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।




