মঠবাড়িয়ায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পৌর শহরে অভিযান চালিয়ে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামে একটি অবৈধ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (২ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সৌমিত্র সিং উপস্থিত ছিলেন।
লাইসেন্স, অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং নানা অনিয়মের অভিযোগে এ নির্দেশ দেওয়া হয়। আবাসিক ভবনে এটি অবস্থিত হওয়ায় ভ্রাম্যমান আদালত হাসপাতালটিকে সিলগালা না করে সাময়িকভাবে এর সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়।এ নির্দেশ অমান্য করলে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করার ঘোষণা দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, এ বছরের ১ এপ্রিল থেকে শহীদ জোমাদ্দার নামে এক ব্যবসায়ী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনার দায়িত্ব নেয়।এর আগে এটির পরিচালক ছিলেন নুরুজ্জামান মিয়া।২০২৩ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত লাইসেন্স নবায়ন করেননি তারা।এর আগেও গত বছরের ডিসেম্বরে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এবারে অভিযানের খবর পেয়ে দায়িত্বরত নার্স ও স্টাফরা পালিয়ে যায়।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোঃ মতিউর রহমান জানান, এ ধরনের অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশ রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।ভ্রাম্যমান আদালতের নির্দেশ অমান্য করলে জেলা প্রশাসককে (ডিসি) অবগত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া