মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি সফল মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় মঠবাড়িয়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন মঠবাড়িয়া আর্মি ক্যাম্পের সম্মানিত মেজর মোস্তফা কামাল। অভিযানে মঠবাড়িয়া থানাধীন তুষখালী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১) মোঃ রাকিব (২৪), পিতা: আফজাল হোসেন, গ্রাম: তুষখালী, থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর।
২) আসাদ (২৬), পিতা: মোঃ মিলন, গ্রাম: ছোট মাসুয়া, থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর।
৩) নুর আলম, পিতা: ফুল মিয়া হাওলাদার, গ্রাম: তুষখালী (১নং ওয়ার্ড), থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর।
অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
ইয়াবা ১১০ পিস, গাঁজা ২০ গ্রাম, রামদা ৩টি, রেঞ্জ ১টি, কাঁচি ৩টি, ফুয়েল পেপার, ওয়াকি-টকি সেট ১টি, গ্যাস লাইট ৩টি, স্মার্টফোন ৩টি, বাটন ফোন ২টি, জাতীয় পরিচয়পত্র ১টি এবং দা ২টি।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। মঠবাড়িয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, এলাকায় মাদক নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল সেনাবাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মাগুরায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

বিচার কার্যক্রমের গতি বৃদ্ধি, তদন্ত ও বিচার প্রক্রিয়ার মধ্যে কার্যকর

দেশে শিশুশ্রম হ্রাসের বদলে আবারও বাড়ছে আর উদ্বেগজনকভাবে দেশের সর্বোচ্চ শিশুশ্রমপ্রবণ অঞ্চল হিসেবে উঠে এসেছে রাজশাহী বিভাগ

শিক্ষানগরী হিসেবে পরিচিত রাজশাহী শিশুশ্রমের ভয়াবহ বাস্তবতায় নতুন করে আলোচনায়।