নেত্রকোনার মদন উপজেলা শাখার ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী হিসেবে প্রেস ব্রিফিং করেছেন চৌধুরী মোঃ নওশীন পাশা দীপু।
উপজেলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে তিনি এ প্রেস ব্রিফিং করে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী হওয়ার পদ ঘোষণা করেন।
চৌধুরী মোঃ নওশীন পাশা দীপু মরহুম মজিবুর রহমান চৌধুরীর ছেলে। মরহুম মজিবুর রহমান চৌধুরী মদন উপজেলার যুবদলের নির্বাচিত দুই বারের সভাপতি ও তিন বারের আহ্বায়ক এবং উপজেলা বিএনপির নির্বাচিত আমৃত্যু সাধারণ সম্পাদক ছিলেন। চৌধুরী মোঃ নওশীন পাশা দীপু বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে মদন উপজেলা শাখার ছাত্রদলের ২ নং যুগ্ম আহ্বায়ক ছিলেন।
ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী চৌধুরী মোঃ নওশীন পাশা দীপু প্রেস ব্রিফিংয়ে বলেন, আমি উপজেলা শাখার ছাত্রদলের সভাপতি হিসেবে নির্বাচিত হলে সংগঠন শক্তিশালী করা, নতুন সদস্য সংগ্রহ, যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদেরকে সংগঠনে যুক্ত করা, নিয়মিত সভার আয়োজন করা, শিক্ষার্থীদের সমস্যা দ্রুত সমাধান করা, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, উচ্চ পর্যায়ের সঙ্গে সমন্বয়, সামাজিক কার্যক্রম পরিচালনা, বিরোধ মীমাংসা, মাদক ও ইভটিজিং নির্মূল, আইন-শৃঙ্খলা মেনে চলাসহ সকল কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করা এবং বাবার আদর্শ মেনে কাজ করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।




