ময়মনসিংহ দক্ষিণে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ সম্পাদিকা, ঢাকা আইনজীবী সমিতি থেকে বিপুল ভোটে নির্বাচিত সাবেক কার্যনির্বাহী সদস্য (২০১৯–২০২০) ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী রওশন দিল আফরোজ-কে দেখতে চায় দলীয় তৃণমূল নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় জনগণ।
তিনি ময়মনসিংহ দক্ষিণের ফুলবাড়িয়া উপজেলার ব্রহ্মপুত্র অববাহিকার উর্বর কৃষিভূমিতে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই কৃষক ও মেহনতী মানুষের জীবনসংগ্রামের বাস্তবতার সঙ্গে বেড়ে ওঠা এই নারী গ্রামীণ জনপদের সমস্যা ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষার লক্ষ্যেই সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত হন।
দলীয় সূত্রে জানা যায়, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তিনি রাজপথের অগ্রসৈনিক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। আন্দোলনের সময় একাধিকবার মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হলেও তিনি আপসহীন অবস্থানে ছিলেন। মিছিল-মিটিংয়ে সামনের সারিতে নেতৃত্ব, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং অনলবর্ষী বক্তব্যের মাধ্যমে তিনি আইনজীবী সমাজে সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিতি লাভ করেন।
আইনজীবী মহলে সততা, ন্যায়পরায়ণতা ও পেশাগত দক্ষতার জন্য তিনি ব্যাপকভাবে সমাদৃত। ঢাকা আইনজীবী সমিতিতে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে আইনজীবীদের অধিকার রক্ষা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্টরা জানান।
এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। মানবাধিকার সংগঠন ‘হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল’-এর কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদিকা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। অসহায় ও দুস্থ মানুষের সহায়তা, নারী ও শিশু অধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত।
স্থানীয় বাসিন্দাদের মত, ময়মনসিংহ দক্ষিণ আসনের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে গেলে তিনি এলাকার উন্নয়ন, কৃষকের ন্যায্য অধিকার এবং সাধারণ মানুষের দাবি-দাওয়া জোরালোভাবে তুলে ধরতে সক্ষম হবেন। এ কারণে দলীয় তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় জনগণ তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন।
তৃণমূল পর্যায়ের নেতারা মনে করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজকে ময়মনসিংহ দক্ষিণের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া সময়ের দাবি।




