মাগুরাতে পর পর দুটি বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাঙ্গার ঘটনা ঘটেছে: হয়নি কোন শুরাহা

চার দিন পেরিয়ে গেলেও দুটি বিদ্যালয়ের ভাঙ্গা ক্যামেরা একই অবস্থায় পড়ে আছে। প্রশাসন বলছে ক্যামেরা মেরামত করে পুনরাই আবার একই স্থানে স্থাপন করা হবে।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায় ছোট ফালিয়া স্কুল ও কলেজ কেন্দ্রে এবং কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র গুলো ঘুরে এই বিষয় গুলো জানতে পারি।
মাগুরায় মোট ৩০১টি ভোটকেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে সিসি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তবে ক্যামেরা ভাঙচুরের ঘটনার ৪দিন পার হলেও ভাঙা ক্যামেরাগুলো এখনো বিদ্যালয় চত্বরে একই অবস্থায় পড়ে রয়েছে। পৃথক এই ঘটনার মধ্য একটি ঘটেছে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছোট ফালিয়া স্কুল ও কলেজ কেন্দ্রে।
অন্যটি মাগুরা সদরের কছুন্দি ইউনিয়নের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকালে ভাংচুর এর ঘটনা ঘটেছে। এ ঘটনায় জনমনে শঙ্কা সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।
কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কতৃপক্ষ ও শিক্ষক রিপন বিশ্বাস জানান, গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে স্থানিয় মাদ্রাসার ছোট ২টি বাচ্চা সিসি ক্যামেরা অনাকাঙ্ক্ষিত ভাবে ভেঙ্গেছে। ঘটনা স্থলে আমাদের অফিস সহায়ক কাম নৈশপ্রহরি তাদেরকে হাতে নাতে ধরেন। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা আমলে নিয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, ক্যামেরাগুলো অনাকাঙ্ক্ষিতভাবে ভেঙে গেছে। বিদ্যালয়গুলো মাঠের পাশে অবস্থিত হওয়ায় এ ধরনের ঘটনা ঘটতে পারে বলেও তারা মত দিয়েছেন।
এ ঘটনার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও মাগুরা সদর উপজেলা প্রশাসন নেহেরুন্নাহার জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। পাশাপাশি অন্যান্য ভোটকেন্দ্রগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
মো: সাজ্জাদ হোসেন 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ