মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরায় জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন ২০২৬) সকাল ১০ টায় জেলা  জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির। এছাড়াও উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আব্দুল কাদের,পৌর প্রশাসক মোঃ ইমতিয়াজ আহমেদ এবং মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ মহসিনউদ্দিন ফকির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,। বিশিষ্ঠ চিকিৎসক ডাঃ, মেহেদী হাসান, ডাঃ আফজাল হোসেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ দেবপ্রিয়া। সভাটির সঞ্চালনায় ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান।
আলোচনা সভায় বক্তারা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার প্রতি গুরুত্ব আরোপ করে , যাতে মশার প্রজননস্থল সৃষ্টি না হয় সে ব্যাপারে যত্নশীল হওয়ার আহবান জানান।
 র‍্যালিতে জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
আয়োজকরা জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার কোনো বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রেখে মশার প্রজননস্থল ধ্বংসে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া