একটা বড় দলের মধ্যে মতবিরোধ থাকতে পারে। তাই বলে দলীয় স্বার্থের কাছে তার মূল্য কখনো বেশি হতে পারে না। কারণ দল সরকার গঠন করতে না পারলে বিগত ১৭ বছর যেভাবে নির্যাতন ও হয়রানির শিকার হত হয়েছে ভবিষ্যতেও তেমন টা হতে পারে। তাই সকল মতপার্থক্য ধুয়ে মুছে ধানের শিষ প্রতীকের জন্য মাঠে নামতে হবে। এমন আহবান জানান মাগুরা জেলার শালিখা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সিনিয়র নেতা জনাব মোজাফফর হোসেন টুকু। তিনি ২৬ জানুয়ারি বুনাগাতী এক সভায় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, মাগুরা ২ নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জনাব নিতাই রায় চৌধুরী, নিপুণ রায় চৌধুরী, এড,মিথুন রায় চৌধুরী মাগুরা জেলা বিএনপি সদস্য মনিরুজ্জামান চকলেট, মোতালেব শিকদার, আনিসুর রহমান মিল্টন, যুবলীগের সদস্য সচিব মুন্সি নয়ননুজ্জামান প্রমুখ। ১২ ফেব্রুয়ারী নির্বাচন তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।
নেতৃবৃন্দ বলেন, শালিখা উপজেলা বিএনপি এখন ঐক্যবদ্ধ তাই ভয়ের কিছু নেই। শুধু মানুষের কাছে আমাদের কথা তুলে ধরতে হবে।




