মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে আজ ৩ ফেব্রুয়ারি ২০২৬ জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল জে. এম. ইমদাদুল ইসলাম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল; জিওসি (General Officer Commanding), ৫৫ পদাতিক ডিভিশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন সংশ্লিষ্ট আইন ও আচরণবিধি, গণভোটের নিয়মাবলি এবং নির্বাচনকালীন করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।




