মাগুরা শালিখা উপজেলা শতখালী ইদ্রিস পাড়া শাহী দরবার ব্রিকস নামের একটি ইটভাটায় সালমান মন্ডল ৫০ নামের এক শ্রমিক কাজ করার সময় ইটের স্তুপ করে রাখা দেয়াল ভেঙে নিচে চাপা পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত সালমান মণ্ডল শালিকা উপজেলা পিয়ারপুর গ্রামের মৃত চান মিয়া ছেলে ।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার সময় শালিকা উপজেলা শতখালী শাহী দরবার ব্রিকস ইটভাটাই এ মৃত্যুর ঘটনা ঘটে।
ইটভাটা শ্রমিকরা জানান, সালমান ইট ভাটায় কাজ করার সময় পাশে থাকা ইটের দেয়ালের স্তূপ ভেঙে তার শরীরের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ওই শ্রমিক। পরে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শালিখা থানার অফিসার ইনচার্জ ওসি আবু সাঈদ বলেন, ইটভাটা শ্রমিক হিসেবে সালমান কাজ করছিলেন ওই ইটভাটায়। ইটভাটার পাশে থাকা পুরনো ইটের স্তুপ ভেঙে ওই শ্রমিকের উপর পড়ে । পরে শালিকা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মাগুরার ২৫০ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




