মাদকমুক্ত পলাশ গড়তে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪

নরসিংদীর পলাশ উপজেলাকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে পলাশ থানা পুলিশ। গত সোমবার ও মঙ্গলবার  বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের প্রায় অর্ধশত সদস্য অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ঘোড়াশাল মিয়াপাড়া, চরপাড়া, টেঙ্গরপাড়া, রেলস্টেশন এলাকা, পোস্ট অফিস রোড, প্রাণ গেট, জামালপুর ঘাট, কো-অপারেটিভ এলাকা এবং চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর বাজার, চর আলীনগর, দক্ষিণ দেওড়া ও চলনা গ্রামসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় গাঁজার গাছ উদ্ধারসহ কয়েকজন মাদক কারবারি ও মাদকসেবীকে আটক করা হয়।
ওসি শাহেদ আল মামুন বলেন, “মাদকের কারণে সমাজে অপরাধপ্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। পলাশ থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এখন থেকে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “মাদকমুক্ত পলাশ গড়তে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসাধারণের সহযোগিতা নিয়ে মাদকের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা হবে।”
পুলিশের এ বিশেষ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করেন, ধারাবাহিক অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পলাশ উপজেলাকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত বদিউজ্জামান লস্কর

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে জনাব