ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে রাস্তাঘাটে জিজ্ঞাসাবাদের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এর মধ্যেই এক ফেসবুক পোস্টে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা আরশ খান।
এরপর আরশ লেখেন, ‘মেন্দি হাত থেকে উঠার আগে যেমন স্বামী মরা ভালো না, তেমনি এক মাস না যাইতেই ছিঃ ছিঃ শোনাও ভালো না।’
আরশ খান ছাড়াও অভিনেত্রী শবনম ফারিয়া এক ফেসবুক পোস্টে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
ক্ষমতার অপব্যবহার হলে মানুষের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আস্থা ও সম্মান কমে যায়—বলে মন্তব্য করেন তিনি।




