‎মাদ্রাসার শ্রেণীকক্ষে জামায়াতের নির্বাচনী অফিস: মেহেন্দিগঞ্জে ক্ষোভ

‎বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি মাদ্রাসার শ্রেণীকক্ষ দখল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় স্থাপনের অভিযোগ উঠেছে। সোমবার সকালে সরেজমিনে উপজেলার ৫নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধূলিয়া মধ্যেরচর এলাকায় এই চিত্র দেখা যায়।
‎স্থানীয়দের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের পাঠদানের জন্য নির্ধারিত মাদ্রাসার শ্রেণীকক্ষটি দলীয় পোস্টার ও ব্যানার দিয়ে সাজিয়ে নির্বাচনী প্রচারণার মূল কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটি পবিত্র জায়গায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
‎এ বিষয়ে জানতে বরিশাল-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মাওলানা আবদুল জব্বারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি একটি মিটিংয়ে আছেন বলে জানিয়ে কলটি কেটে দেন এবং পরবর্তীতে কোনো মন্তব্য করেননি।
‎নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কার্যালয় বা প্রচারণার কেন্দ্র হিসেবে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। স্থানীয়রা বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনের

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ