মুকসুদপুরে কলেজছাত্রী নিখোঁজ, পরিবারে চরম উৎকণ্ঠা

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দেব সাহার মেয়ে তুলি সাহা (১৬), এইচএসসি প্রথম বর্ষের একজন ছাত্রী, গত রবিবার সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার সকালেও তুলি সাহা কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। মেয়েকে ফিরে পেতে তারা সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তুলি সাহার সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সঠিক তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করা হবে বলেও পরিবার সূত্রে জানা গেছে।
  যোগাযোগ: ০১৭৫৮-৯৫৭৩০২

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ