আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে।মঙ্গলবার রাতে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
প্রচারণাকালে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং আসন্ন নির্বাচনে ভোট ও দোয়া কামনা করেন। পথসভায় বক্তব্যে ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ১০ দলীয় জোট নির্বাচনে অংশ নিয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই এলাকার মানুষের সমস্যাগুলো সংসদে তুলে ধরার আশ্বাস দেন তিনি।
এ সময় ১০ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




