মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ Ziaur Rahman বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে মহানগর ও জেলা বিএনপি।
শনিবার (৩০ মে) সকালে নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Mizanur Rahman Minu। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman-এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশের সার্বভৌমত্ব ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তাঁর সফল নেতৃত্ব প্রত্যাশা করেন।
এ সময় বিএনপির চেয়ারপারসন Khaleda Zia-এর অবদানও স্মরণ করা হয়। বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোও পৃথক ব্যানারে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং বিভিন্ন সামাজিক কর্মসূচিসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে।
বিএনপি নেতারা জানান, শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে জাতীয় উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় কার্যক্রম আরও জোরদার করা হবে।




