লামায় ধানের শীষের সর্ববৃহৎ পথ সভায় জাবেদ রেজা

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব সাচিং প্রু জেরির সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ০৪ ফ্রেরুয়ারী দুপুরে লামা পৌর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে লামা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই বর্ণাঢ্য মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে এসে সম্পন্ন হয়।
​উক্ত নির্বাচনী প্রচারণা মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজা।
​মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অতিক্রম করার সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের ‘ধানের শীষ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা বলেন, “বান্দরবানের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে “ধানের শীষ”এই অঞ্চলের মাটি ও মানুষের আস্থার প্রতীক। আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে স্বৈরাচারী শক্তির অবসান ঘটাতে হবে।”
​তিনি আরও বলেন, সাচিং প্রু জেরি নির্বাচিত হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পাহাড়ি জনপদের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আমরা করবো। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
​সমাবেশে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। বক্তারা ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ধানের শীষের জয় নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরো উপস্থিত ছিলেন, জনাব আবিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক, বান্দরবান জেলা বিএনপি, জনাব জসিম উদ্দিন তুষার, যুগ্ম আহবায়ক, বান্দরবান জেলা বিএনপি, জনাব এডভোকেট আলমগীর হোসেন।যুগ্ম আহবায়ক, বান্দরবান জেলা বিএনপি। জনাব বাবু লিটন কান্তি দাস, যুগ্ম আহবায়ক, বান্দরবান জেলা বিএনপি,জনাব এডভোকেট জাহাঙ্গীর আলম খান, সাবেক সাধারণ সম্পাদক, লামা উপজেলা বিএনপি।  জনাব মোঃ শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক, লামা উপজেলা বিএনপি, জনাব মোঃ সাফায়েত হোসেন রাসেল, সিনিয়র যুগ্ম আহবায়ক,লামা উপজেলা যুবদল, জনাব শারাবান তহুরা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, মোঃ সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক, লামা উপজেলা বিএনপি, জনাব মোঃ সাইফুদ্দিন, সাবেক কমিশনার, মো.ইউছুপ আলী,সাবেক কমিশনার,যুবদল নেতা আবুল হোসেন,নাজমুল ইসলাম,সহ-সভাপতি ফাইতং ইউনিয়ন যুবদল,লামা উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ